যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতাপুত্রসহ নিহত ৫।

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

যশোর জেলার মনিরামপুর থানার যশোর -মনিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে পিতাপুত্রসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ঢুকে গেলে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচ জন প্রাণ হারান।

নিহত ব্যক্তিরা হলেন -তহিদুর রহমান (৩৫), মীর সামছুর রহমান (৬০), হাবিবুর রহমান (৫২), হাবিবুর রহমানের ছেলে তাওসিফ (৭), ও জিয়াউর রহমান (৫০)।
স্থানীয়রা জানান-শুক্রবার সকাল আনুমানিক ৮ টার দিকে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে অবস্থিত হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকান ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে মোট পাঁচ জন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। অনেকের ধারনা চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনার কারন।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান- কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এলাকায় ও নিহতের পরিবারগুলোতে শোকের ছায়া বিরাজ করছে।


যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতাপুত্রসহ নিহত ৫।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles