ছাত্র জমিয়ত বাংলাদেশ ১০নং মুড়িয়া ইউনিয়ন জমিয়তের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

0
127

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলাধীন ছাত্র জমিয়ত বাংলাদেশ ১০ নং মুড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি,দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাবেক এবং বর্তমান মুড়িয়া ইউ.পি শাখার দায়িত্বশীলগণ কে বিশেষ সম্মাননা স্মারক প্রধান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শাখা সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাধারণ সম্পাদক মাও.আব্দুল মালিক ক্বাসিমী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হা.মাও.ফরহাদ আহমদ,যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাও.দিলওয়ার হোসাইন,মাও.আব্দুর রহিম শরিফ,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সভাপতি হা.আব্দুল্লাহ,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি শরিফুল ইসলাম,শাহিদ আহমদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ইসলামি নাশিদ পরিবেশন করেন তাহেরুজ্জামান,আব্দুল করিম দিলদার,খায়রুল বাশার দেলওয়ার সহ জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পীগণ।


ছাত্র জমিয়ত বাংলাদেশ ১০নং মুড়িয়া ইউনিয়ন জমিয়তের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here