Home আইন-আদালত জয়পুরহাটে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে হামিদুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকার মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত হামিদুল জেলার  কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য ছিলেন।

ওসি সিরাজুল ইসলাম জানান, নিহত হামিদুল তার ছেলে কে নিয়ে নিজ বাড়ি নির্মাণের জন্য সদর উপজেলার জামালপুর এলাকায় একটি ইট ভাটায় ইট কেনার জন্য যাচ্ছিলেন। এ সময় ভ্যানে বসে ছিলেন হামিদুল আর ছেলে ভ্যান চালাচ্ছিলেন। পথে পাকার মাথা মোড় এলাকায়  আক্কেলপুর থেকে আসা ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হামিদুল ভ্যান থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।


জয়পুরহাটে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে যুবকের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here