Home আইন-আদালত দিনাজপুরে ইজিবাইক চালক হত্যার বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

দিনাজপুরে ইজিবাইক চালক হত্যার বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

দিনাজপুরে ইজিবাইক চালক হত্যার বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে ইজিবাইক চালক খালেকুল হত্যাকারীর বিচারের দাবিতে আধাবেলা ধর্মঘটের পাশাপাশি বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি দিনাজপুর জেলা শাখা।

বিচার দাবিতে ডাকা আধাবেলা ধর্মঘটে দিনাজপুর শহরে চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা। পায়ে হেঁটে অফিস-স্কুলসহ সব ধরনের কাজে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।

রবিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা ইজিবাইক শ্রমিক ও মালিক সমিতি। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রবিবার ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত ইজিবাইক চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করে চালকরা।

 

উল্লেখ্য, দিনাজপুর শহরের প্রতি শুক্রবার চুরিপট্টি-চারুবাবুর মোড় এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। ওইদিন চুরিপট্টি-চারুবাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। এসময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুল ইসলামকে গালিগালাজ করতে থাকেন।

একপর্যায়ে খালেকুল বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সন্তোষ ওরফে ডাল মিয়া রেগে গিয়ে তাকে ঘুষি মারেন। এসময় খালেকুল পড়ে যায়। খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।


দিনাজপুরে ইজিবাইক চালক হত্যার বিচার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here