বিশ্বকাপ খেলা দেখে আর বাড়ি ফেরা হলো না বিজিতের

শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখায় বিজিত দাস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনীয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত বিজিত উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনীয়া গ্রামের নিখিল দাসের ছেলে।

থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিত দাস সোমবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। মঙ্গলবার সকাল নয়টার দিকে স্বজনরা বাড়ির পাশের একটি টিলায় আকাশি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে বিজিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মাসুক মিয়া সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।


বিশ্বকাপ খেলা দেখে আর বাড়ি ফেরা হলো না বিজিতের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles