মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

0
221

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা:

তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বাবুল মাঝি (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন ওই জেলে। কোষ্টগার্ড সদস্যরা ৪ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড ও জেলে সূত্র জানায়, সকাল ১১টার দিকে উপজেলার রামপ্রসাদ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাবুল মাঝি নামের এক জেলের নৌকা থেকে নোঙ্গর ফেলানোর সময় রশিতে পেচিয়ে নদীতে পড়ে যায়। নিখোঁজ জেলে চাঁদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, সংবাদ পেয়ে বেলা বারোটা থেকে ৪টা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা করেও সম্ভব হয়নি।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, বাবুল নামের এক জেলে নিখোঁজের সংবাদ পেয়েছেন, উদ্ধারের চেষ্টা চলছে।


মেঘনা নদীতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here