মির্জা ফখরুল-আব্বাসের জামিন স্থগিতে আবেদন রাষ্ট্রপক্ষের

0
408

নিজস্ব প্রতিনিধি:

পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করা হয়। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর জানান, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ আবেদনটি শুনানির জন্য চেষ্টা থাকবে।’

এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করেছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতাকর্মীকে আসামি করা হয়।


মির্জা ফখরুল-আব্বাসের জামিন স্থগিতে আবেদন রাষ্ট্রপক্ষের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here