সারাদেশ ব্যাপি বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল

0
8431

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় সারাদেশ ব্যাপি বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়া উপজেলার যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলার খেয়াঘাট এলাকা থেকে যুবলীগ সভাপতি সাবেক মেয়র আশরাফুল আলমের নেতৃত্বে

বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া ফয়েজ মোড়ে শেষ করেন। মিছিল শেষে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি সাবেক মেয়র আশরাফুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান মুন্না, যুবলীগ নেতা মহাসিন, মোঃ শাহিনুর রহমান, মোজাম খান, আরও উপস্থিত থাকেন বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন বাংলার মাটিতে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। যদি কেউ নৈরাজ্যের চেষ্টা করে তাদেরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাঁত ভাংগা জবাব দিবে।


সারাদেশ ব্যাপি বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here