
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীতে পুলিশ সুপারের দক্ষতা ও বিচক্ষনতায় চোরাই গরুসহ তিন জনকে আটকের করা হয়েছে। পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদেরকে আটক করেন। সোমবার (২৩ জানুয়ারি) ভোরে পটুয়াখালী পৌর শহরের ১নং ওয়ার্ডের টাউন জৈনকাঠি সুলতান মৃধার ব্রিকস ফিল্ডের উত্তর পাশে লোহালিয়া নদীর চর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের মৃত. কাদের হাওলাদারের ছেলে মো. কামাল হাওলাদার (৪০) ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হযরত আলী আকনের ছেলে মো. জসিম (৩৮) ও দশমিনা উপজেলার পূর্ব লক্ষ্মীপুর এলাকার ফয়জের আলী সিকদার ছেলে মো. মাহাবুল সিকদার (৪৬)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার কলাগাছিয়া ইউনিয়ন থেকে চুরি হয়। ৩টি গরু ট্রলারে লোহালিয়া নদীর চর থেকে ৩ চোরকে আটক করা হয়েছে। আটকৃতদে মধ্যে মাহাবুল সিকদারের নামে পটুয়াখালী থানা এবং দশমিনা থানায় ৫টি গরু চুরির মামলা রয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, এ জেলায় কোন গরু চোরসহ যেকোন চুরি বা অন্য কোন অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধমুক্ত পটুয়াখালী জেলা গঠনে আমরা বদ্ধ পরিকর।













