সিলেটের গোয়াইনঘাটে কুখ্যাত গরুচোর গেপ্তার

0
84

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুখ্যাত গরুচোর কামরুল (২৮) ও কালা মিয়া (৩২) কে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান ও সতি গ্রামবাসীর সহযোগিতায় কুখ্যাত ওই দুই চোরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি গ্রামের কালা মিয়ার ছেলে কামরুলের উপর নারী ও শিশু নির্যাতন, ডাকাতি এবং চুরিসহ ১০টি মামলা রয়েছে। অপর দিকে একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে কালা মিয়ার উপর নারী ও শিশু নির্যাতন, সিএনজি ছিনতাই ও গরু চুরিসহ ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। কামরুল ও কালা মিয়া গোয়াইনঘাট উপজেলাবাসীর জন্য আতঙ্ক হয়ে উঠে। ফলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা কামরুলকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যান। অবশেষে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় লেঙ্গুড়া ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই মিহির চন্দ্র দাস সহ পুলিশের একটি দল সতিগ্রামে অভিযান পরিচালনা করে কামরুল ও কালা মিয়াকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে লেঙ্গুড়া ইউনিয়নের সতিগ্রামে অভিযান পরিচালনা করে ১০টি মামলার আসামী কামরুল ও ৫টি মামলার আসামি কালা মিয়াকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।


সিলেটের গোয়াইনঘাটে কুখ্যাত গরুচোর গেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here