
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
রতন বড়ুয়ার মালিকানাধীনে কম দামে ভালো মানের ফার্নিচার বিক্রি করার লক্ষ্য নিয়ে পালংখালী বাজারে উদ্বোধন হয়ে গেল “রিগ্যাল” শো রুম।
বি.ডি.এস স্টীল ফার্নিচার (পূর্ণ) প্রো: রতন বড়ুয়া, আলছমি প্রকাশ জকরিয়া মার্কেট, ২য় তলা, পালংখালী বাজার, উখিয়া কক্সবাজার। মোবাইল: 01855059120 – 01974059120 এই ঠিকানায় বাংলাদেশ “রিগ্যাল” শো রুমের অন্তর্ভুক্তে পালংখালী বাজারে এই শো রুম পরিচালনা হচ্ছে। ১৪.০২.২০২৩ইং রোজ মঙ্গলবার উদ্বোধনী উপলক্ষে ১দিনের জন্য প্রতিটা ফার্নিচারের প্রতি দেওয়া হয়েছে ২০% পর্যন্ত ডিসকাউন্ট, সেসাথে ৫% থেকে ১৫% পর্যন্ত উদ্বোধনী উপলক্ষে সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট থাকবে।
এইসময় বাংলাদেশ “রিগ্যাল” শো রুমের কর্ণধারকে দৈনিক একুশে নিউজের প্রতিনিধি প্রশ্ন করেন যে আপনাদের তো উখিয়া উপজেলাতে ২ টা শো রুম রয়েছে সেই সুবাদে আপনারা শো রুমের মালিককে কতটুকু সাপোর্ট দিয়ে যাবেন বা সাধারণ মানুষের জন্য কতটুকু চিন্তা করবেন? তখন রিগ্যাল শো রুমের কর্ণধার বলেন “আমরা মানুষের কথা চিন্তা করি বলেই থানা পর্যায়ে শো রুম দিয়েছি এবং আমরা নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ আয়ের মানুষ সবার জন্য ফার্নিচার রেখেছি” সেই সাথে তিনি আরেকটি সুখবর দিয়েছে উখিয়া উপজেলার দুইটা শো রুমের মালিক রতন বড়ুয়া সারা বাংলাদেশে “রিগ্যাল” শো রুমের মালিকদের মধ্যে ৪ নাম্বার নির্বাচিত হয়েছেন এই সুখবরটি নিশ্চিত এই কর্ণধার।
এইসময় পালংখালী বাজারের রিগ্যাল শো রুমের মালিক, কোটবাজারের রিগ্যাল শো রুমের মালিক ও বি.ডি.এস স্টীল ফার্নিচারের মালিক রতন বড়ুয়া বলেন আমি ২০১৭ সাল থেকে রিগ্যাল ফ্যামিলির সাথে জড়িত আছি এবং সবসময় চেষ্টা করেছি মানুষকে যতটুকু পারি সেবা দিতে এবং আমি অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছি এবং দুই দুইটা রিগ্যাল শো দিয়ে মানুষের সাথে থাকতে সক্ষম হয়েছি।
এইসময় উপস্থিত ছিলেনঃ ডি.জি.এম মোহাম্মদ জাবেদুল ইসলাম, ডি.এস.এম শুভ্রত সরকার, এম. মনজুর বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক উখিয়া উপজেলা শাখা, কামাল উদ্দিন সওদাগর সভাপতি পালংখালী বাজার কমিটি, নুরুল হক ইউপি সদস্য ৭নং ওয়ার্ড পালংখালী, জাকারিয়া সহ উপস্থিত ছিলেন আরোও অনেক মান্যগণ্য ব্যাক্তিরা।













