সাতসকালে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

0
167

চাঁদপুর জেলা প্রতিনিধি

সাতসকালে চাঁদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার  বরদিয়া আড়ং এলাকার মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার ওয়াপদা গেইট এলাকার মৃত ইউসুফ আলী  হওলাদারের ছেলে নেছার আহমদ হওলাদার (২৫)। নিহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিল।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মো. আব্দুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


সাতসকালে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here