রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকসহ গ্রেফতার ৪০

0
143

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৪১৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল, ১৩১ গ্রাম হেরোইন, ৬ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ৩ লিটার দেশি মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।


রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকসহ গ্রেফতার ৪০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here