
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
বাংলাদেশ ইসলামী আন্দোলন দুমকি উপজেলা শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্বা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ টায় লেবুখালি – বাউফল সড়কের পদ্মাব্যাংক এলাকা থেকে মিছিল শুরু করে থানাব্রীজ হয়ে পিরতলা বাজারের মধ্যে দিয়ে একই স্থানে এসে শেষ হয়। দুমকি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমানের নের্তৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা মাওলানা আঃ রব, উপদেষ্টা মাওলানা মোঃ আজিজুল হক, দুমকি উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা খান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আঃ মালেক মাস্টার, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ মাসুদ প্রমূখ।এ সময় উপজেলা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ বিভিন্ন অংগ সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










