লালমনিরহাটে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
50

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

আজ ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা আয়োজিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল হক পাটোয়ারী ভোলা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. বাদল আশরাফ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন সুমন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো: জহুরুল হক টিটু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্যরা ঐতিহাসিক ৭ মার্চের এই দিনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের যুগান্তকারী ভাষনের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন। জাতীর জনকের ৭ মার্চের ১৯ মিনিটের ভাষনটি ছিল একটি অগ্নি শলাকা,যা প্রজ্বলিত করেছিল মুক্তিযুদ্ধের সেই দাবানলের, যার সামনে টিকতে পারেনি শক্তিশালী পাকিস্তান এবং তাদের এ দেশীয় সহযোগীরা। বক্তরা আলোচনা সভায় অংশ নিয়ে এ সব কথা বলেন। আলোচনা শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।


লালমনিরহাটে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here