আমতলী উপজেলা পুনঃনির্বাচনের জনপ্রিয়তায় শীর্ষে নৌকা প্রার্থী এডভোকেট এমএ কাদের মিয়া

0
786

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি

আসন্ন আমতলী উপজেলা পরিষদ পুনঃনির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।তিনি বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের একজন প্রবীন রাজনীতিবিদ সাবেক আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আইনজীবী সমিতির সভাপতি। আগামী ১৬ ই মার্চ আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচন। উক্ত নির্বাচনে যিনি রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। বাজার, রাস্তাঘাট, চায়ের দোকানে উপজেলা নির্বাচনকে ঘিরে আলোচনায় উঠে আসে এই প্রবীণ রাজনিতিবীদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম.এ কাদের মিয়ার কথা।

তিনি যেন আমতলীর সর্বসাধারণের মনে স্থান করে নিয়েছেন সবার শীর্ষে সরেজমিনে ঘুরে ঘুরে এমনটাই তথ্য পাওয়া যায়। অ্যাডভোকেট এম এ কাদের মিয়া ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগ রাজনীতিতে যুক্ত।

কাদের মিয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশে স্বৈরাচারী খালেদা জিয়া ও জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তি, মিথ্যা মামলার শিকার হন।তবুও তিনি রাজনীতি ও মানব সেবা থেকে সরে দাঁড়াননি তিনি তার গোটা জীবন মানব সেবায় নিয়োজিত রেখেছেন। যিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী এক সৈনিক ছিলেন।

তিনি যেন গণমানুষের আস্থার প্রতিক হয়ে রয়েছেন। যিনি সত্যকে বরন করে মিথ্যেকে পরিহার করেছেন। খেটে খাওয়া,ভুক্তভুগি, হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। অন্তত সাদা মনের একজন মানুষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম.এ কাদের মিয়া।সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে। ততোই তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে।


আমতলী উপজেলা পুনঃনির্বাচনের জনপ্রিয়তায় শীর্ষে নৌকা প্রার্থী এডভোকেট এমএ কাদের মিয়া

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here