
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
বাংলাদেশে সর্বাধিক প্রকাশিত জাতীয় “বাংলাদেশ প্রতিদিন” এর ১৪ বছর পদার্পণ উপলক্ষে লালমনিরহাট জেলা প্রতিনিধি মো: রেজাউল করিম মানিকের আয়োজনে বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠান,কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ, জেলা প্রশাসক লালমনিরহাট, বিশিষ্ট সাহিত্যক, লেখক ও কবি ফেরদৌসী বেগম বিউটি, শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন সুমন খান, পৌর সভার মেয়র মো: রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, সদর থানার অফিসার ইন চার্জ মো: এরশাদুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ আর ও অনেকে উপস্থিত ছিল। এ সময় আলোচনা সভায় অংশ নিয়ে বক্তরা বলেন, সংবাদ পরিবেশনে বাংলাদেশ প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিনিয়ত। বাস্তবধর্মী, শিক্ষা মূলক, রাজনৈতিক, আন্তর্জাতিক সহ সব ধরনের নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে আজ বাংলাদেশ প্রতিদিন সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। বাংলাদেশ প্রতিদিনের সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।













