সাগর তালুকদারের কথা ও সুরের “কঠিন যন্ত্রনা” গানটিতে নিজের নাম বসিয়ে দিয়েছে কম্পোজার রোহান রাজ

0
1839

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গতকাল সাদমান পাপ্পুর কন্ঠে “কঠিন যন্ত্রনা” শিরোনামে একটি গান “Sristy Music” ইউটিউব চ্যানেলের ব্যানারে লিরিক্যাল ভিডিওটি রিলিজ হয়। গানটি গত ৩১ জুলাই ২০২৩ খ্রিঃ রোজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে লাইসেন্স করা হয়ছে। কিন্তু লাইসেন্সে গানটির কথা ও সুরে রোহান রাজ এর নাম দেওয়া হয়েছে। কিন্তু “নয়াবাড়ি” খ্যাত বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সাগর তালুকদারের কাছে জানা যায় গানটির কথা ও সুর সাগর তালুকদার করেছিলেন প্রায় ২ বছর আগে। কিন্তু গানটির কম্পোজার রোহান রাজ কথা ও সুরের জায়গায় নিজের নাম দিয়ে লাইসেন্স করিয়ে নিয়েছেন।

প্রায় ২ বছর আগে “কঠিন যন্ত্রনা” শিরোনামে একটি গান লিখেন সাগর তালুকদার এবং নিজেই গানটির সুর করেন। গানটি লিখার সময়ই সাগর তালুকদারের পরিকল্পনা ছিলো বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সাদমান পাপ্পুকে দিয়ে গানটি করাবেন। এরপর সাদমান পাপ্পুর নেত্রকোনায় নিজ বাসায় গানটি নিয়ে কথা বলেন সাগর তালুকদার। এই গানটি মানসম্মত মিউজিক ভিডিও ও দেশের জনপ্রিয় যেকোনো একটি ইউটিউব চ্যানেলে রিলিজ দিবেন বলে সাগর তালুকদারকে আশ্বাস দেন সাদমান পাপ্পু।

কিন্তু গত ৩১ জুলাই ২০২৩ খ্রিঃ “কঠিন যন্ত্রনা” গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে লাইসেন্স করে “Sristy Music”। গানটির কথা ও সুরের জায়গা সাগর তালুকদারের নামের পরিবর্তে রোহান রাজ দিছে লাইসেন্স করিয়ে নেই। রিলিজ দেওয়ার আগে সাগর তালুকদারের পেমেন্ট তো করেই নি.. এমনকি তাকে জানানোরও প্রয়োজন মনে করেননি কম্পোজার রোহান রাজ বা পাপ্পু।

গতকাল হঠাৎ ইউটিউবে “কঠিন যন্ত্রনা” নামে সালমান পাপ্পুর গান দেখে হতবাক হয়ে যায় সাগর তালুকদার। তারপর ইউটিউবে গিয়ে Sadman pappu – Topic এ ডুকে দেখেন গানটির লাইসেন্স করা হয়েছে, আরো প্রায় ৩ সপ্তাহ আগে। যেখানে সাগর তালুকদারের নাম নেই। তারপর সাগর তালুকদার তার পার্সোনাল ফেইসবুক আইডি থেকে গত ২৪ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যায় এই বিষয় নিয়ে একটি পোস্ট করেন। কিন্তু জানা যায় যে এখন পর্যন্ত সাদমান পাপ্পু বা রোহান রাজ বিষয়টি নিয়ে সাগর তালুকদারের সাথে কোনো আলোচনায় আসেন নাই।

সাগর তালুকদার জানান ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানটির লাইসেন্স বাতিল করা না হলে আইনানুক ব্যাবস্থা নিবেন। ভবিষ্যতে যেন কোন গীতিকার, সুরকার এবং কন্ঠ শিল্পীর এমন পরিস্থিতিতে পড়তে না হয়, তার জন্য এই বিষয়টি নিয়ে সকল শিল্পী ও কলা-কৌশলীদের সহযোগিতা কামনা করেন সাগর তালুকদার।


সাগর তালুকদারের কথা ও সুরের “কঠিন যন্ত্রনা” গানটিতে নিজের নাম বসিয়ে দিয়েছে কম্পোজার রোহান রাজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here