মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য র‌্যালী।

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে পৌর বিএনপির পক্ষ থেকে ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোন্দকার সামসুজ্জাহিদ। কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব। এ্যাডঃ শাতিল মাহমুদ মিছিলটির নের্তৃত্ব দেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কগণ ওহিদুল ইসলাম সাবু, গোলাম সরোয়ার মাষ্টার (বাগুলাট ইউনিয়ন বিএনপির সভাপতি), অধ্যাপক নূরুল ইসলাম আসাদ (যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক), আমিরুল ইসলাম(সদকী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক), মোহাম্মদ আলী(বাগুলাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক), মো: আব্দুল মজিদ (সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি), থানা বিএনপির অন্যতম সদস্য ও কয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: জিয়াউর রহমান জিয়া, মো: সেলিম মন্ডল, জাকির হোসেন, হামিদুল ইসলাম, সদকী ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও কুমারখালী উপজেলা বিএনপির সদস্য ফেরদৌস খোন্দকার পরাগ, কুমারখালী উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি ঝন্টু বিশ্বাস, শিলাইদহ ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা তরুণ হোসেন, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমারখালী উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আকমল হোসেন, সদকী ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা শহিদুল ইসলাম মেম্বার, সদকী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবীর মিটুল, জগন্মাথপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আহমেদ ইমতিয়াজ, যুবনেতা সালাউদ্দিন আহমেদ নিরাশ প্রমুখ নের্তৃবৃন্দ মিছিলটির সার্বিক তত্বাবধান করেন।

কুমারখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত নের্তৃ,কর্মী ও সমর্থকবৃন্দ উক্ত বর্ণাঢ্য র‌্যালী তে অংশগ্রহণ করেন। মিছিল টি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক হয়ে কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা কমপ্লেক্স এর গণ কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি ও কবর জিয়ারত করেন। শহীদদের আত্মার প্রতি মাগফেরাত দোয়া কামনা করেন।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির বর্ণাঢ্য র‌্যালী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here