
নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া
আজ রবিবার (২৬ মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ খোকসা উপজেলা শাখা কার্যালয়ের সামনে খোকসা উপজেলা ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে দলিয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে খোকসা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন,ও খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ সরফরাজ শুভ, সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ রফিকুল ইসলাম রানা, শামীম আহমেদ সহ আরো অনেকে।
এসময় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত বর্বরোচিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব। আরো বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ সরফরাজ শুভ, তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে অধিষ্ঠিত হয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশের রাজনীতির ইতিহাসে সবার অগ্রভাগে থেকে জাতিকে নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখিয়েছেন। তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার সফল আমাদের স্বাধীন বাংলাদেশ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে সকল শহিদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।










