খেলতে গিয়ে নদীতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু।

0
123

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

শেখহাটি ইউনিয়ন এ ভৈরব নদীতে ডুবে দু ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় তাদের লাশ পাওয়া গেছে। তাদের উভয়ের বয়স তিন বছরের কম। আফরা গ্রামের দবির ফকিরের ছেলে আয়ান ফকির এবং সুলতান ফকিরের ছেলে সম্রাট (তাহসিন) পরস্পর চাচাত ভাই।

পারিবারিক সুত্রে জানা গেছে ওই দিন বিকালে খেলতে বের হয় দু ভাই তাহসিন ফকির ও আয়ান ফকির। বেশ কিছুক্ষন পর তাদের হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি শুরু হয়। সন্ধ্যা আনুমানিক ৫.৩০ মিনিটে ভৈরব নদে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। উদ্ধার করে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ভৈরব নদের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে। তারা আপন চাচাতো ভাই। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


খেলতে গিয়ে নদীতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here