
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
আজ ২০ রমজান। দেখতে দেখতে রমজান শেষ প্রান্তে। এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় মূল্যের উর্ধ্বগতি হওয়াতে তেমন ভাবে ইফতার মাহফিলের আয়োজন হয়না বলেই চলে। লালমনিরহাট সদর উপজেলা হারাটী ইউনিয়নের মো: আবু বক্কর সিদ্দিক এর ছোট ছেলে মো: নুর ছালাম সরকার বিপুল দীর্ঘ দিন জাপানে ছিলেন। জাপান থেকে দেশে ফিরে সামাজিক কাজে বেশ মনোযোগী। দেশের বাহিরে থাকা অবস্থায় সব সময় খোঁজ খবর নিয়েছেন এলাকার সুবিধা বঞ্চিত, গরীব ও অসহায় মানুষের। আজ সেই সামাজিক কাজের ধারাবাহিকতায় স্থানীয় ফড়িং এর দীঘি মাঠে আয়োজন করে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল। এতে অংশ গ্রহণ করে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হাফিজুল ইসলাম বিটু, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন সবুজ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান আওরঙ্গ, স্থানীয় ইউপি সদস্য মো: কামরুল হাসান খন্দকার, ছাত্রলীগ নেতা, আতিক, সিদ্দিকুর রহমান, সবুজ এ ছাড়া উপস্থিত ছিলেন এলাকার সকল স্তরের মুসল্লী বৃন্দ। জাপান প্রবাসী বিপুল ছাত্র জীবনে ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন হারাটী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হিসেবে।
ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, দেশের বাহিরে ছিলাম, এখন মাতৃভূমির টানে দেশে এসেছি, যতটুকু পারি সাধ্যনুযায়ী চেষ্টা করবো সব সময় মানুষের পাশে থাকার জন্য। রাজনীতির সাথে যুক্ত হবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বলেন, দল যদি মনে করে তাহলে হারাটীর যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকার আশা ব্যক্ত করেন ছাত্রলীগের সাবেক এই নেতা। ইফতারের পূর্বে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।












