জাফলং রিসোর্টের পাশে মিলল পর্যটকের লাশ

0
52

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকায় একটি রিসোর্টের পাশ থেকে আলে ইমরান (৩৩) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে হোটেলের পার্শ্ববর্তী একটি নালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আলে ইমরান কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার গুড়ই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার কিশোরগঞ্জের নিকলি জাফলং বেড়াতে আসেন ইমরান ও খোশ নাহার। সকালে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জাফলং রিভারভিউ রিসোর্ট অ্যান্ড হোটেলের ১০১ নম্বর কক্ষে উঠেন। সোমবার বেলা আড়াইটার দিকে রিসোর্টের পাশের নালায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। নিহতের নাক, মুখ ও গলাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের সঙ্গে আসা খোশ নাহার পলাতক রয়েছে।

খবর পেয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম, জৈন্তাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, সিলেটের ডিবি উত্তরের পরিদর্শক রেফায়েত উল্লাহ, পিবিআই সিলেটের ইন্সপেক্টর ইকবাল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম সাংবাদিকদের জানান, এ ঘটনার তদন্তে এবং হত্যা রহস্য উদ্ঘাটনে থানা পুলিশ, ডিবি ও পিবিআইসহ পুলিশের একাধিক ইউনিট এক সঙ্গে কাজ করছে। মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। যত দ্রুত সম্ভব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


জাফলং রিসোর্টের পাশে মিলল পর্যটকের লাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here