মৌলভীবাজারের বড়লেখায় জাগরণীর উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবু সায়েম এর অর্থায়নে কুরআন বিতরণ।

0
41

শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার

পৃথিবীতে সবচেয়ে যে বইটি বেশি বিক্রি হয়েছে সেটি হচ্ছে (আল -কুরআন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা (আমেরিকা প্রবাসী) আবু সায়েম এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা মাহবুব হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা জুনেদ আহমেদ, সভাপতি এম কলিম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক শাহরিয়ার শাকিল, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব রায়হান,অর্থ সম্পাদক হাবিবুর রহমান, অফিস সম্পাদক রাহাত আহমেদ শিক্ষা সম্পাদক তায়েফ আহমদ, ক্রীড়া সম্পাদক রাশেদ আহমেদ, ছাত্র কল্যাণ সম্পাদক নাছিম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন এর কার্যনির্বাহী সদস্য রাফি আহমদ, রাহিম আহমদ, রুয়েল আহমদ, সুলতান আহমদ প্রমুখ।

উল্লেখ্য জাগরণী ইসলামী তরুণ সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে একের পর এক মানবতার কাজ করে আসছে সে জন্য বড়লেখা উপজেলার প্রতিটি শ্রেনী পেশার মানুষের মুখে প্রশংসার দাবি রাখে, সেই ধারাবাহিকতা অনুযায়ী সংগঠনের উপদেষ্টা মুহাম্মদনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী আবু সায়েম এর অর্থায়নে ও জাগরণীর পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা সম্পূর্ণ হয়েছে। সংগঠনের এইরকম সামাজিক ও মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত আছে এবং আগামীতে ও থাকবে বলে জানিয়েছে জাগরণী ইসলামী তরুণ সংঘ (জি.এম.জি) বড়লেখা, মৌলভীবাজার।


মৌলভীবাজারের বড়লেখায় জাগরণীর উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবু সায়েম এর অর্থায়নে কুরআন বিতরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here