দোহালিয়া-দোয়ারাবাজার গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে চারা বিতরণ

0
385

মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক দোহালিয়া বাজার শাখার গ্রাহকদের মাঝে বনজ-ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় দোহালিয়া-দোয়ারাবাজার শাখার সামনে গ্রাহকদের মাঝে ৬হাজার গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয় পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছে

এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ছাতক এরিয়ার এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান, দোহালিয়া-দোয়ারাবাজার শাখার শাখা ব্যবস্থাপক, মোহাম্মদ মতিউর রহমান, ও শাখার সকল কর্মকর্তাবৃন্দ।


দোহালিয়া-দোয়ারাবাজার গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে চারা বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here