Home সর্বশেষ সংবাদ বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ঈদ পূনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ঈদ পূনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ঈদ পূনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ঈদ পূনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টান ৫জুলাই বুধবার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করীমের সঞ্চালনায় এবং সংস্থার সভাপতি কাউন্সিলর এনাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ও সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুকুল হক,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক খসরু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি, চেয়ারম্যান এম এ মান্নান, চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান ফরিদ আল মামুন, চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সংস্থার গভরর্নিং বডির চেয়ারম্যান কবি ওয়ালি মাহমুদ, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা, বিয়ানীবাজার মাহমুদ সিএনজি পাম্পের স্বত্বাধিকারী, প্রবাসী কমিউনিটি নেতা লুৎফুর রহমান ও সংস্থার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক প্রবাসী, ব্যবসায়ী মোহাম্মদ কবির উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন সংস্থার গভর্নিং বডির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, সিনিয়র সদস্যবৃন্দ ও সংস্থার কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

বিয়ানীবাজার মানবসেবা সংস্থাটি তার সূচনালগ্ন থেকে উপজেলায় মানবসেবা মূলক কাজে সমাজ উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখে আসছে। বিশেষ করে করোনাকালীন ও বন্যাকালীন সময়ে সংস্থার কর্মীবৃন্দ কাফন-দাফন, ফ্রি অক্সিজেন সরবরাহ, এম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া, রক্তদান, ফ্রি চিকিৎসা সেবা, খাদ্য বিতরণ সহ নানা সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। তারই ধারাবাহিকতায় অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান,শিক্ষা সামগ্রী বিতরণ, ব্লাড কেইম্পিং, দরিদ্রদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রধান, বিয়ানীবাজার পৌর শহরের সৌন্দর্য বৃদ্ধির কাজ সহ নানা সেবামুলক কাজ করে আসছেন। আগামীতেও তারা তাদের সেবামূলক কাজের গতি আরো বৃদ্ধি করতে সকলের নিকট দোয়া ও ভালোবাসা সহযোগিতা চেয়েছেন।


বিয়ানীবাজার মানবসেবা সংস্থার ঈদ পূনর্মিলনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here