Home আইন-আদালত সীতাকুণ্ড সৈকতে তলিয়ে যাওয়ার ১৭ ঘণ্টা পর কুমিল্লার মেহেদীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড সৈকতে তলিয়ে যাওয়ার ১৭ ঘণ্টা পর কুমিল্লার মেহেদীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড সৈকতে তলিয়ে যাওয়ার ১৭ ঘণ্টা পর কুমিল্লার মেহেদীর মরদেহ উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মেহেদী হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১ টার সৈকতে গোসল করতে নেমে তলিয়ে যায় মেহেদী।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে স্থানীয় বোটচালক ও জেলেরা সৈকত সংলগ্ন খালের পশ্চিমে মাটির সাথে আটকাপড়া অবস্থায় দেখতে পায় নিখোঁজ ছাত্রের মৃতদেহ। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।

নিহত মেহেদী হাসান কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর গ্রামের ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বুধবার ১৪ জনের একটি দল গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসে। দুপুরে তারা গোসল করতে নামে সমুদ্রে। এ সময় সমুদ্রের ঢেউয়ে মেহেদী তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা বাকি সদস্য এবং স্থানীয়রা মিলে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। অন্যরা সাঁতারে তীরে উঠতে পারলেও মেহেদী তলিয়ে যায়। মেহেদী সাঁতার জানতো না।


সীতাকুণ্ড সৈকতে তলিয়ে যাওয়ার ১৭ ঘণ্টা পর কুমিল্লার মেহেদীর মরদেহ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here