Home আইন-আদালত খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে

খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে

রবিউল জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি

আজ (১৮ই জুলাই ২০২৩ ইং) রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে খাগড়াছড়ি জেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খাগড়াছড়ি জেলার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি ১ দফা দাবি আদায়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা মিছিল। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখারও শান্তি সমাবেশ ছিল একই দিনে।

বিএনপি’র পদযাত্রা এবং আওয়ামী লীগের প্রোগ্রামের মাঝামাঝি এবং শেষ মুহূর্তে বেধে যায় সংঘর্ষ। আওয়ামী লীগ বিএনপিকে এবং বিএনপি আওয়ামী লীগকে করতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। ইট পাটকেল এবং লাঠি ছুড়াছড়ি। খাগড়াছড়ি পৌরসভা সংলগ্ন লোহার ব্রিজ এর একপাশে আওয়ামী লীগ এবং অপর পাশে অর্থাৎ শাপলা চত্বরে বিএনপি অবস্থান নেয়। বিএনপি তাদের পদযাত্রা শুরু করে আদালত সড়ক দিয়ে তাদের জেলা কার্যালয় হয়ে শাপলা চত্বরের দিকে। অপরদিকে আওয়ামী লীগ তাদের জেলা কার্যালয় থেকে আসতে থাকে শাপলা চত্বরের দিকে। এখানেই বাদে সংঘর্ষ। দুই দলের ই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে উভয় দলের।

এতে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত থাকা শান্তি শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য ও আহত হয়েছে। শাপলা চত্বরের আশেপাশের সকল দোকান পাঠ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিক ভাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে সংঘর্ষ স্থলে। পৌরসভার সামনে থাকা একটি মোটরসাইকেল পোড়ানো সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উক্ত ঘটনায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় বন্ধ হয় সংঘর্ষ টি।


খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here