
সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর
১৭ জুলাই সোমবার যশোরের মনিরামপুর উপজেলা ৮নং হরিহর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আলহাজ্ব আব্দুর রাজ্জাক বিশ্বাস, তিনি ইউনিয়ন বাসীরকে প্রতিশ্রুতি দেন বিজয়ী হলে সরকারি বরাদ্দকৃত অর্থের সাথে সাথে তার ব্যক্তিগত টাকা থেকে ১০ লক্ষ টাকা যোগ করে তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজ করবেন।
ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নত করবেন ইউনিয়ন সেবা থেকে কেউ হয়রানি না হয়, সেদিকে তিনি অত্যন্ত নজর দিবেন, ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা মানুষের এক কাপ চা খেতে খেতে তার কাজ শেষ হয়ে যাবে এ কথা তিনি ব্যক্ত করেন।
চশমা প্রতীকে নির্বাচন করা আব্দুর রাজ্জাক পেয়েছেন ৫ হাজার ৯৬১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯১২ ভোট।
আব্দুর রাজ্জাকের চশমা প্রতীক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ।
আইনি জটিলতা শেষে দীর্ঘ ১৮ মাস পর সোমবার (১৭ জুলাই) হরিহরনগর ইউনিয়ন পরিষদে ৯টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করা ফরিদ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৬৭২ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের তরিকুল ইসলাম তুহিন পেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ২২৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ১১৩ জন ভোটার। অবৈধ ভোটের সংখ্যা ৩৮টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ এ ব্যাপারে বলেছেন, ‘হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১ হাজার ২২৬ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ১১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।’




