কুমিল্লা বুড়িচং মীরপুর সড়ক পারাপারের সময় বেপরোয়া সিএনজি’র চাপায় প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী

মো: মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা বুড়িচং মীরপুর সড়ক পারাপারের সময় বেপরোয়া সিএনজি’র চাপায় খাড়াতাইয়া গাজীপুর এলাকায় তাসমিম আক্তার (৮) নামের এক দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি (৯ আগস্ট ২০২৩) বুধবার সকাল সাড়ে ৮টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশের আগে এ দূর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন স্কুলের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার। গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা খাতুন বলেন, স্কুলে আসার পথে কুমিল্লা বুড়িচং মীরপুর সড়কে বেপরোয়া গতিতে আসা সিএনজি চালিত অটোরিকশার চাপায় ২য় শ্রেণীর ছাত্রী তাসমিম আক্তার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা।

নিহত স্কুল ছাত্রী তাসমিম আক্তার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর গ্রামের মোঃ হাসান এর মেয়ে। স্থানীয়রা জানান,ঘটনার পর কুমিল্লা বুড়িচং মীরপুর সড়কে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে গাড়ি চলাচল বন্ধ রাখে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার জানান, শিশুটিকে চাপা দিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি পালিয়ে গেছে। সিএনজি চালিত অটো রিকশাটিকে জব্দ ও চালককে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


কুমিল্লা বুড়িচং মীরপুর সড়ক পারাপারের সময় বেপরোয়া সিএনজি’র চাপায় প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles