Home আইন-আদালত ঠাকুরগাও বালিয়াডাঙ্গীতে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাও বালিয়াডাঙ্গীতে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাও বালিয়াডাঙ্গীতে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শিলপাটি গ্রামের স্কুল শিক্ষক রাজেকুল ইসলামের (৪৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ের পরদিন থেকে স্ত্রী বাবার বাড়িতে থাকায় ও ঋণের চাপে আত্মহত্যা করতে পারে বলে তার পরিবারের ধারণা করছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করেম ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজেকুল ইসলাম ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরিবারের লোকজন ও পুলিশ জানায়, বয়স হয়ে গেলেও বিয়ে করেননি শিক্ষক রাজেকুল ইসলাম। প্রতিবেশী, পরিবার ও সহকর্মীদের কথা রাখতে গত ২৭ জানুয়ারি রানীশংকৈল উপজেলায় স্নাতক পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পরদিনই পরীক্ষা দেওয়ার কথা বলে বাবার বাড়িতে চলে যান স্কুল শিক্ষকের নববধু স্ত্রী। এরপর থেকে আর সে স্বামীর বাড়ীতে ফেরেননি। আজ বুধবার সন্ধ্যায় দেন-মোহরানা পরিশোধ করে শিক্ষক রাজেকুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয় উভয় পরিবার। এরই মাঝে দুপুরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন শিক্ষক। পরে দীর্ঘক্ষণ দরজা খুলে বেরিয়ে না আসায় গ্রাম-পুলিশকে ডেকে আনে বলে জানান রাজেকুলের ভাই আইয়ুব আলী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আইয়ুব আলী বলেন, ‘বিয়ের পর থেকে বউ বাবার বাড়ি থেকে না আসায় ও ১৫ লাখ টাকার ঋণ নিয়ে দুশ্চিন্তায় ছিল স্কুল শিক্ষক রাজেকুল ইসলাম। এদিকে তালাক দিতে হলে দেন মোহরানা পরিশোধ করতে হবে মোটা অঙ্কের। দুটি বিষয় নিয়ে ভীষণ চাপে ছিল ছোট ভাই। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


ঠাকুরগাও বালিয়াডাঙ্গীতে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here