পটুয়াখালীর বাউফলে শেখ কামাল স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাউফল উপজেলার কালাইয়া বন্দরে ‘শেখ কামাল স্পোর্টিং ক্লাব’র শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় কালাইয়া ইউনিয়নের সবুজবাগ এলাকায় ফিতা কেটে ‘শেখ কামাল স্পোর্টিং ক্লাব’ শুভ উদ্বোধন করেন কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ মনির মোল্লা।

তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, ‘শেখ কামাল স্পোর্টিং ক্লাব’ যেন সুনাম অর্জন করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। এই ক্লাব এই ইউনিয়নকে মডেল হিসেবে পরিণত করার পথকে আরো সুগম করবে বলে আশা রাখি। এই ক্লাবের মাধ্যমে যাতে করে ভালো খেলোয়াড়ের সৃষ্টি হয়, সেজন্যেই এ প্রচেষ্টা। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে এই ক্লাবের সদস্যরা যেন বলিষ্ঠ ভূমিকা পালন করে।

এলাকাবাসীর প্রত্যাশা, এই ক্লাব স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল নির্ভরতা কমিয়ে ক্রীড়া-সংস্কৃতির প্রতি উৎসাহিত করবে এবং এর ধারাকে বেগবান করবে।

শেখ কামাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ জামির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কবিরুজ্জামান, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফকরুল ইসলাম ফোরকান, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোঃ মাইনুদ্দিন জিপু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান মোল্লা, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন প্রমুখ।


পটুয়াখালীর বাউফলে শেখ কামাল স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles