
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের জরুরী রোগিদের স্বাস্থ্য সবোয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২১ আগষ্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহায়তার চেক রোগিদের হাতে তুলে দেওয়া হয়। দাতা সংস্থা এফএডিভি এর অর্থায়নে দলিত সংস্থা স্ট্রেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অব চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলিস অব সুন্দরবনস্ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার দলিত জনগোষ্ঠীর ৮ জন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য সেবা সহায়তা হিসাবে একাউন্ট পে-চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক রোগিকে ৯ হাজার ৯৫০ টাকা করে ৮ রোগিকে ৭৯ হাজার ৬০০ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।













