
তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় বদলিজনিত কারনে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. কায়সার খসরু কে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে নবাগত হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান হয়।
হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড কেফায়েত উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন, জেলা পরিষদের সদস্য মহি উদ্দিন মুহিন, সহকারী কমিশনার গোলাম সরওয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা জামরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, অন্যান্য কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।













