কলাপাড়ায় ১৪ বছরের উন্নয়ন থেকে বঞ্চিত চম্পাপুর ইউনিয়ন।

মোঃ মুছা শরীফ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী কলাপাড়া চম্পাপুর ইউনিয়নে নেই কোনও যোগাযোগ ব্যবস্থা বৃষ্টির দিন শুরু হলে রাস্তা ঘাট না থাকায় ইমারজেন্সি কোনো অভিযোগ পেলে আসতে পারেনা কলাপাড়া থানা পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ ধানখালী ডিগ্রি কলেজ পর্যন্ত পাকা থাকলেও চম্পাপুর ইউনিয়নে শিকদার বাড়ি জামে মসজিদ থেকে শুরু করে মাছুয়াখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মাছুয়াখালী বাজার দিয়ে আল আমীন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হ’য়ে উত্তর মাছুয়াখালী হানিফিয়া দাখিল মাদ্রাসা হয়ে পূর্ব পাটুয়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চম্পাপুর ইউনিয়নের মূল সড়ক প্রায় ১৫ থেকে ১৬ কিলো মিটার রাস্তা পাকা সড়ক দেবার কথা ব’লে এমপি মন্ত্রী ও নেতাকর্মীরা অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিলেও এখনও এই ইউনিয়নে হয়নি কোনো যাতায়াত ব্যবস্থা।

কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পরলে বা ডেলিভারি রোগী হলে অথবা কেউ লাশ হয়ে বাড়ি ফিরলে তাদের ভোগান্তির কোনো শেষ নেই, নেই কোনো খাল দিয়ে নৌকা নিয়ে যাবার’ও ব্যবস্থা তাও কিছু সংখ্যক লোক জাল দিয়ে ঘের করে রেখেছে খাল গুলো কখন ও এলাকার লোকজন একত্রিত হয়ে মসজিদের খাঁটিয়া করে মাথায় বহন করতে হয় লাশ বা কোনো অসুস্থ রোগী। এবং এই ইউনিয়নের লোকজন লাঞ্চিত বঞ্চিত থাকার পরেও রাস্তা ঘাট না থাকায় পার্শ্ববর্তী ইউনিয়নের লোকজনদের মুখে অনেক ধরনের কথা শুনতে হয় যেমন তোদের এলাকায় নেই একটু পাকা রাস্তা বা আমাদের রাস্তা দিয়ে তোদের হাটঁতে হয় নেই দেবার মতো কোনো লোক এ অভিযোগ ও তাঁরা জানান।

তাঁরা আরো বলেন আমাদের এই ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে ছেলে মেয়েদের মাদ্রাসা ইস্কুল কলেজে যেতে কোনো ভোগান্তি হতো-না, ও শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের ক্লাস করতে অনিয়ম হতো না।


কলাপাড়ায় ১৪ বছরের উন্নয়ন থেকে বঞ্চিত চম্পাপুর ইউনিয়ন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles