পটুয়াখালীর দুমকীতে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলা নিয়ে সংবাদ সম্মেলনের বিপক্ষে পাল্টা সংবাদ সম্মেলন

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলা নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। মিথ্যে মামলায় রাসেল নামে এক ব্যক্তিকে ইউপি সদস্য জড়িয়েছে বলে অভিযোগ এনে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী নাজিয়া আক্তার।

এরই প্রতিবাদে ইউপি সদস্য মো. নাসির উদ্দিন বুধবার দুপুরে দুমকী প্রেসক্লাবে পাল্টা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন তিনি ঐ মামলার স্বাক্ষী থাকার কারণে তাঁর নামে মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। তাঁকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা দৃষ্টিগোচর হলে তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছেন। তিনি ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন।

উল্লেখ্য গত ২২ শে সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার মুরাদিয়া এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের শিকার হয়েছে বলে থানায় মামলা দায়ের করেন ঐ বুদ্ধি প্রতিবন্ধীর মা কহিনুর বেগম যা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে । এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পটুয়াখালীর দুমকীতে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ মামলা নিয়ে সংবাদ সম্মেলনের বিপক্ষে পাল্টা সংবাদ সম্মেলন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles