নারায়ণগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে ১১ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের নবীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৪ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের মাধ্যমে এস আই এস এম শামিম এর নেতৃত্ব সঙ্গীও ফোর্স নিয়ে মডেল গ্রুপ গোডাউন এর সামনে থাকে তাদের কে আটক করেছে।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের এলাকার মোল্লা রিফাত মোল্লা (২৬), মোঃ সাগর (২৮), মোঃ ডাজু মিয়া (৪০), মোঃ সবুজ (৩২)।

নারায়নগঞ্জের উদ্ধারের নেতৃত্ব দেওয়া এস আই এসএম শামীম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারিরা, সাধারণ মানুষের মধ্যে গোপনীয় ভাবে একটি চক্র মাদকের সরবারাহ করে থাকে, আমরা গোপনে তাদের কে টার্গেট করি এবং মঙ্গলবার ২৬সেপ্টম্বার তাদের ৪জনকে আটক করতে সক্ষম হয়, আসামীদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-২৯ তারিখ-২৬/৯/২৩


নারায়ণগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে ১১ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles