বরগুনা -১ আসনের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান এ্যাড. বাকের হোসেন খানের

0
98

মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনা -১ আসনের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান এ্যাড. বাকের হোসেন খানের

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে আমতলী, উপজেলা,আঠারোগাছিয়া, আওয়ামী লীগ এর রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে বৃহস্পতি বারের পথসভা বিষয় মতবিনিময় করেন এ্যাড. বাকের হোসেন খান। নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার ও গণসংযোগ করছেন এই আসনে নৌকা প্রতীকের আওয়ামী মনোনীত প্রার্থী এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আধুনিক বরগুনার রূপকারকে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এ্যাড. বাকের হোসেন খান।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ (আমতলী – তালতলী – ও বরগুনা সদর) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা।

এ সময় পোস্টার, লিফলেটসহ প্রচারের নানা উপকরণ দলের নেতাকর্মীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়।নির্বাচন পরিচালনা নিয়ে ব্রিফিংয়ে এলাকাভিত্তিক ভোটারদের চাহিদা, সংকটসহ কোথায় ভোটের কি কি ফ্যাক্টর তা নিয়ে আলোচনা করেন এ্যাড. বাকের হোসেন খান। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করণ নিয়ে দিকনির্দেশনাও দেন তিনি। ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা যায়। ভোটারদের সাথে তাদের চাওয়া-পাওয়া ভালো থাকার বিষয়ে কথা বলেন ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের আওয়ামী লীগ সভাপতি মান্নান হোসেন মন্টু খান।

এছাড়াও বৃহস্পতিবার ২৮/১২/২০২৩ ইং বিকেলে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, শুক্রবারের বাজারে, আওয়ামী লীগের পথসভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা।


বরগুনা -১ আসনের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান এ্যাড. বাকের হোসেন খানের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here