নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে ইউছুফ হোসাইন ইমন

0
80

মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি চরফ্যাশন ভোলা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা সাবেক চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি ইউছুফ হোসাইন ইমন বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃড় নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র  চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বর্জন কিংবা বানচালের কথা বলেন তাদের আন্দোলন আস্তাকুড়ে চলে গেছে। এ নির্বাচন কে ৭১ এর মত চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বের হয়ে ৭০ সালে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে ছিলেন। তখনো এদেশের ডান বামেরা বিরোধীতা করেছিলো। তিনি আরো বলেন, চরফ্যাশন মনপুরা আওয়ামীলীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তৃণমূলের একজন জনপ্রিয় নেতা। সে দীর্ঘ ১৫ বছর চরফ্যাশন মনপুরা ব্যাপক উন্নয়ন করেছেন। কি কাজ বাকি আছে তিনি তা অবগত আছেন। তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত রুখতে নতুন প্রজন্মের  এবং সকলকে ঈদের উৎসবের মতো ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সোমবার বিকেলে নীলিমা জ্যাকব কলেজ হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভোলা ৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নুরাবাদ ইউনিয়ন নির্বাচন সমন্বয়ক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাষ্টার বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন মাতাব্বর নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়া প্রমুখ।


নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে ইউছুফ হোসাইন ইমন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here