
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নৌকার পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩.০১.২০২৪) উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল হাইস্কুল মাঠে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি আ স ম ফিরোজ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ ভালো থাকে, ভালো পরে’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) জনাব হাবিবুর রহমান সিকদার।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ স ম ফিরোজ এমপি মহোদয়ের সহধর্মিণী জনাবা দেলোয়ারা সুলতানা ফিরোজ ও পুত্র লন্ডন প্রবাসী আসকার শিহাব, এমপি মহোদয়ের ভ্রাতা বীর মুক্তিযোদ্ধা জনাব এটিএম তারেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সূর্যমণি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা এবং কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সালেহ উদ্দিন পিকুর মাতাসহ প্রমুখ।
এ ছাড়াও উপস্হিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোসারেফ হোসেন খান, শিক্ষক-ছাত্রবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গসহ এলাকার সাধারণ জনগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুল মান্নান।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় যখন পুরো দেশ মত্ত তখন পটুয়াখালী-২ বাউফল আসনের চিত্র একটু ভিন্ন। এই আসনে টেলিভিশন প্রতিক নিয়ে বি এন এফ’র ডাক্তার জোবায়ের, লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির মোঃ মহসিন, তৃনমূল বিএনপির মাহবুবুর রহমান প্রতিদ্বন্দিতা করছেন। সব প্রার্থীর প্রচার-প্রচারণা চললেও নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আ স ম ফিরোজের পথসভা সর্বাধিক এবং সেই সাথে জনপ্রিয়তাও তুঙ্গে।
এদিকে বাউফলের নৌকার মাঝী আ স ম ফিরোজের পুত্র আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জনাব রায়হান সাকিবও নৌকার বিজয় নিশ্চিতকরনে বাউফল জনপদের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম-মহল্লায় পথসভার মাধ্যমে জনগণের পাশে দাঁড়াচ্ছেন।
দশম জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও বর্তমান সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আ স ম ফিরোজ পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে ১০ বার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এবং সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।





