নড়াইলে পুলিশের হাতে গাঁজা গাছসহ আটক ১

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আবুল কালাম আজাদ (৩৭) নামের ০১জন গাঁজা চাষীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম আজাদ (৩৭) নড়াইল জেলার কালিয়া থানার চাচুড়ী ইউনিয়নের কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে। অদ্য ০৩ জানুয়ারি বিকাল ১৬:৪০ ঘটিকার দিকে নড়াইলের কালিয়া থানাধীন ধৃত আসামির বসতবাড়ির পশ্চিম পাশে নিজ মালিকানাধীন জমিতে চাষকৃত গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম আজাদ (৩৭) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিজ জমি থেকে চাষকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে পুলিশের হাতে গাঁজা গাছসহ আটক ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles