
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালী-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির এবিএম রুহুল আমীন হাওলাদারের লাঙ্গল মার্কা ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোঃ নাসির উদ্দিন তালুকদারের ডাব মার্কার সমর্থকদের মুখোমুখি অবস্থানে মৃদু উত্তেজনা দেখা দেয়। নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী মেজিষ্ট্রেট ও আইন শৃঙ্খলায় নিয়োজিত টহল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা আ’লীগের সহসভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার নেতৃত্ব উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের একাংশ নেতা-কর্মী ডাব মার্কার সমর্থনে আ’লীগ কার্যালয়ে প্রেসব্রিফিং করছিল।
এসময় আ’লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামের নেতৃত্বে আ’লীগের অপরাংশের নেতা-কর্মীরা লাঙ্গল মার্কার সমর্থণে মিছিল নিয়ে একই কার্যালয়ে উপস্থিত হলে দু’প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মৃদু উত্তেজনা দেখা দেয়।
সহিংসতা এড়াতে ডাব মার্কার সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে কর্মী সমর্থকরা অফিস ত্যাগ করলে সেখানে উপস্থিত লাঙ্গল সমর্থকরা ফের মিছিল শুরু করলে দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে আরও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আাদালতের নির্বাহি মেজিষ্ট্রেট মো: মশিউর রহমান লাঙ্গল সমর্থকদের অফিস কার্যালয় ত্যাগের নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে উপজেলা আ’লীগের সহসভাপতি ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী একটি অংশগ্রহণ মূলক প্রতিযোগিতাপূর্ণ উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কৌশলগত কারণে ডাব মার্কার সমর্থণ দিয়েছেন।
তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সুতরাং যাকে খুশি তাকে সমর্থন ও ভোট দিতে পারবেন, এতে কোন বাধা নেই। সৈয়দ গোলাম মর্তুজা বলেন, একদলীয় নির্বাচন গ্রহণযোগ্য নয়, তাই আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী নির্বাচনকে প্রতিদ্বন্দিতাপূর্ণ অংশগ্রহণ মূলক ও উৎসব মুখর করতেই ডাব মার্কার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আগামী ৭জানুয়ারী সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের মার্কায় ভোট দিতে জনগনের প্রতি আহবান জানিয়েছেন।





