নড়াইল সদরের পুলিশের সামনেই সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

0
103

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে নড়াইল সদরের আউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের সামনেই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজীব রহমান।

এ বিষয়ে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই। এ সময় পুলিশ কাউকে আটক না করায় আমরা রওনা দেই। পথে আমার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা জানতে চান আমি কীভাবে খবর পেয়েছি আর কেনো এখানে এসেছি। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমার জামা ধরে টানাটানি করে। পুলিশের সামনে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।

পুলিশ জানায়, স্থানীয় তরিক মণ্ডল নামের এক ব্যক্তি ছাত্রলীগ নেতা মীমকে প্রতিবেশী নারীর বাসা থেকে গভীর রাতে বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাড়িটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সংবাদ সংগ্রহের জন্য সজীব রহমান ঘটনাস্থলে গেলে মীম ও তার অনুসারীরা পুলিশের সামনে সময় সংবাদের প্রতিনিধির ওপর হামলা করে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বলেন, আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে গন্ডগোল হচ্ছে। ঘটনাস্থলে গেলে তরিক মণ্ডল নামের এক ব্যক্তি জানান, গভীর রাতে পাশের বাড়ির এক নারীর রুম থেকে ওই ছাত্রলীগ নেতাকে বের হয়ে যেতে দেখেন স্থানীয়রা। এ সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যেহেতু ওই নারীর রুমের ভেতর মীমকে পাওয়া যায়নি তাই কারও অভিযোগ থাকলে থানায় আসতে বলি। তখন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজীব রহমান ঘটনাস্থলে গিয়ে আমার কাছে জানতে চান। এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি। আর সজীব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে পথিমধ্যে তার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা হামলা চালায়। উক্ত ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানাজায় ।


নড়াইল সদরের পুলিশের সামনেই সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here