ভালুকায় ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’,  প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয়ে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।

এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ, উপজেলা সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মকবোল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ।

এর আগে, উপজেলা পরিষদ সভা কক্ষে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুশাসন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।


ভালুকায় ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles