তালতলী শারিকখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণদের পছন্দের শীর্ষে সাহাব উদ্দিন ফকির সাবু

মোঃ সুমন বেপারী,শিক্ষানুবিশ প্রতিনিধি

আসন্ন ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও সাধারণ ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন মোঃ সাহাব উদ্দিন ফকির (সাবু)।

তিনি বরিশাল জেলার তালতলী উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ৪নং শারিকখালী ইউনিয়ন ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়ভাবে একজন তরুণ, সৎ ও জনবান্ধব নেতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

চেয়ারম্যান প্রার্থী মোঃ সাহাব উদ্দিন ফকির (সাবু) বলেন,
“আমি নেতা হতে আসিনি, সেবক হতে এসেছি। রাজনীতি করার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের অধিকার আদায়ে কাজ করা।

তিনি আরও বলেন, শারিকখালী ইউনিয়নকে বরিশাল বিভাগের মধ্যে একটি আধুনিক, মডেল ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

তিনি প্রচলিত ব্যয়বহুল নির্বাচনী সংস্কৃতি পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা লাগে এই ধারণা আমি বদলাতে চাই। আমি বিশ্বাস করি, জনগণ সচেতন; তারা বুঝতে পারেন কে তাদের পাশে থাকবে।

তিনি নির্বাচিত হলে যেসব অঙ্গীকার বাস্তবায়নের কথা জানিয়েছেন সেগুলো হলো—স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, রাস্তাঘাট, ড্রেনেজ ও অবকাঠামোর উন্নয়ন, বয়স্কভাতা, বিধবা ভাতা ও সরকারি সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া, যুবসমাজের জন্য দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন।

সবশেষে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় আমরা একটি নিরাপদ, উন্নত ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে পারবো।” চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন


তালতলী শারিকখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণদের পছন্দের শীর্ষে সাহাব উদ্দিন ফকির সাবু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles