উখিয়া পালংখালী ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক পদে মুফিদ’কে চান ত্যাগী নেতাকর্মীরা

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

উখিয়া উপজেলা যুবলীগের বিগত কমিটির সাবেক সহ সম্পাদক মুফিদুল আলম মুফিজ কে আগামী পালংখালী ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে দেখতে চান সংগঠনের ত্যাগী কর্মীরা। নিজের ইচ্ছা প্রকাশ করে মুফিদুল আলম মুফিজ সংগঠনের সকল নেতাকর্মীদের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।

যুবনেতা মুফিদুল আলম মুফিজ উখিয়ার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার, পালংখালী ইউপি’র তৎকালীন ভাইস চেয়ারম্যান মরহুম মুক্তিযোদ্ধা নজির আহমদ চৌধুরীর নাতি, পালংখালী ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা নুরুল আবছার চৌধুরীর ভাগিনা, উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলমগীর আলম নিশা’র বড়ভাই এবং ব্যবসায়ী ফরিদুল আলমের সুযোগ্য সন্তান। পারিবারিক ভাবে সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুফিজ ছাত্রজীবনে ছাত্রলীগের অগ্রভাগে থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করেন।একজন সফল ক্ষুদ্র ঠিকাদার মুফিজ শিক্ষার পাঠ চুকিয়ে যুবলীগের রাজনীতিতে পদার্পন করেন।

গত উখিয়া উপজেলা যুবলীগের কমিটিতে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি আসন্ন পালংখালী ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন এমন গুঞ্জন চলছে। তবে দলের নিবেদিত নেতাকর্মীরাও মুফিজকে সাধারণ সম্পাদক পদে ইউনিয়নের রাজনীতিতে পাশে চান।

যুবলীগ নেতা মুফিদুল আলম মুফিজ এক প্রতিক্রিয়ায় বলেন,আমি ছাত্রলীগ করেছি, যুবলীগের উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করেছি।আমাকে পালংখালী ইউনিয়ন যুবলীগের তাগী ও নিবেদিত নেতাকর্মীরা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে উদ্ভুদ্ধ করছেন। আমি আগামী পালংখালী ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবো।সংগঠনের নেতাকর্মীদের দোয়া ও আকুন্ঠ সমর্থন কামনা করছি।


উখিয়া পালংখালী ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক পদে মুফিদ’কে চান ত্যাগী নেতাকর্মীরা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles