ভোলার লালমোহনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সভা অনুষ্ঠিত

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লালমোহন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথগ্রহণ পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. তৈয়বুর রহমান, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।


ভোলার লালমোহনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সভা অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles