Home আইন-আদালত আমতলীতে ২ কেজি গাঁজা ১০ পিচ ইয়াবা সহ আটক – ২

আমতলীতে ২ কেজি গাঁজা ১০ পিচ ইয়াবা সহ আটক – ২

আমতলীতে ২ কেজি গাঁজা ১০ পিচ ইয়াবা সহ আটক – ২

মো.তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে ২ কেজি গাজা ও ১০ পিচ ইয়াবা সহ দুজনকে আটক করে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আমতলী থানার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় থানা পুলিশ।

আমতলী থানা সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে মনির প্যাদার রান্না ঘর থেকে অভিযান চালিয়ে ২ কেজি গাজা ও জাকির হোসেনকে ১০ পিচ ইয়াবা বড়িসহ অঅটক করা হয়।

বুধবার রাত পৌনে ১ টার দিকে আমতলী থানা পুলিশের এসআই আঃ জলিল, এসআই আজিজুর রহমান, এএসআই জসিম সিকদার ও এএসআই মাহবুব আলমের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ চাউলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মনির প্যাদা ও এসআই শহিদুল ইসলাম তার সঙ্গী ও ফোর্স সহ মাদক (ইয়াবা) কেনাবেচার সময় তাদের আটক করেন।

আটককৃতরা হলেন উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের ছত্তার প্যাদার ছেলে মনির প্যাদা(৩৫) ও সদর ইউনিয়নের ভায়লা বুনিয়া গ্রামের মৃত কাদের মল্লিক এর ছেলে মোঃ জাকির হোসেন(৩৭)।

পুলিশ জানান,আসামীরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করতো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হই। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআরিফুল ইসলাম বলেন, ২ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আমতলীতে ২ কেজি গাঁজা ১০ পিচ ইয়াবা সহ আটক – ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here