Home সারাদেশ বরিশাল বিভাগ জিয়াউর রহমান এর শাসন আমল বাংলাদেশের স্বর্নযুগ – মেজর অব: হাফিজ

জিয়াউর রহমান এর শাসন আমল বাংলাদেশের স্বর্নযুগ – মেজর অব: হাফিজ

জিয়াউর রহমান এর শাসন আমল বাংলাদেশের স্বর্নযুগ – মেজর অব: হাফিজ

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাজনীতির মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ। তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠনে ব্যাপক ভূমিকা পালন করেন। এদেশে কার্যকরী পররাষ্ট্রনীতি তিনি প্রনয়ন করেন। সততা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন, এমনকি তার প্রতিষ্ঠা করা বিএনপি আজ দেশের সবচেয় জনপ্রিয় দল। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততার সাথে দুর্নীতিমুক্ত দেশ পরিচালনা করেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপির সকল নেতাকর্মীকে কাজ করে বাংলাদেশকে একটি কল্যানমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীকে আহবান জানান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি লালমোহন উপজেলা ও পৌর শাখার আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালমোহন উপজেলা বিএনপির আহবায়ক তাহারাত হাফিজের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, শফিউল্লাহ হাওলাদার, ফয়সাল হায়দার, পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা যুবদলের প্রস্তাবিত আহবায়ক বাবুল পাটওয়ারী, সদস্য সচিব কাজী হাসানুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব ফরহাদ রেজা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, শ্রমিকদল সভাপতি মাহমুদুল হাসান হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা রিজভী শাকিল, ইলিয়াস আলাউদ্দিন, নয়ন, জুবায়ের বকসীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


জিয়াউর রহমান এর শাসন আমল বাংলাদেশের স্বর্নযুগ – মেজর অব: হাফিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here