
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্ট কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া কুমারখালী হল বাজারস্হ অডিটোরিয়ামে আজ ২৯ জানুয়ারী ২০২৫ইং তারিখে কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি আলোচনা সভা সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক, আহবায়ক কুমারখালী উপজেলা বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, কুতুব উদ্দিন আহমেদ আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপি, উপস্থিত ছিলেন প্রধান বক্তা, জনাব প্রকৌশলী জাকির হোসেন সরকার সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি।
উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ মনোয়ার হোসেন আহবায়ক কুমারখালী পৌর বিএনপি, মোঃ লুৎফর রহমান সদস্য সচিব কুমারখালী উপজেলা বিএনপি, হাজী মোঃ মাকছেদুল মোমিন খান সদস্য সচিব কুমারখালী পৌর বিএনপি, ডাক্তার মোঃ আব্দুল হান্নান কুমারখালী উপজেলা আহবায়ক কমিটি সদস্য।
শুভেচ্ছা বক্তব্য দেন, নতুন নবগঠিত কমিটি উপজেলা ও পৌর বিএনপি উদ্দেশ্যে আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক তিনি শুরুতে ৫ আগস্টের ছাত্র-ছাত্রী আন্দোলনের উদ্দেশ্যে বলেন বুকের তাজা রক্তের বিনিময় নতুন করে এই সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বৈরাচার সাবেক সরকারের সন্ত্রাস বাহিনী দিয়ে যারা ছাত্র জনতার বুকে তাজা রক্ত ঝরিয়েছে এদেরকে কোন প্রকার ভাবে নবগঠিত কমিটির আওতায় আনা হবে না এবং সবাইকে সজাগ থাকতে হবে কোন সন্ত্রাস চাঁদাবাজ অস্ত্রধারী ব্যক্তি উপজেলা কমিটির বা পৌর কমিটির সদস্য হতে না পারে আমি সজাগ থাকবো এবং আপনিরা ও মাথায় রাখবেন। তিনি আরো বলেন সামনে পূর্ণাঙ্গ কমিটিতে আমরা নতুন টিম করে পৌরসভা, কুমারখালী উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক, সুন্দর একটা কমিটি আপনাদের সামনে উপহার দেবো যার মধ্যে কোন প্রকার স্বৈরাচার সরকার আওয়ামী লীগের নেতা আশ্রয় পাবে না শুধুমাত্র দুঃসময়ের ত্যাগি বিএনপির নেতারা সদস্য হতে পারবেন সামনে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
তিনি পরিশেষে সবাইকে তার প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তা বাদী বিএনপি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।